লাবণ্য ইয়াসমিন -এর লেখা “কোহিনূর ২” বইটি অন্যতম সেরা বইগুলোর একটি। এই উপন্যাসে ‘রহস্য, রোমান্স, অতিপ্রাকৃত শক্তি আর একটি অলৌকিক পরিবেশ এত নিখুঁতভাবে মিশে গেছে, যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ আটকে রাখবে। আপনার মনে হবে বইটির প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা চমক। বিশেষ করে কোহিনূরের সেই লাইন— “যা আমার, সেটা আমারই… আমি ছিনিয়ে নেওয়াতে বিশ্বাসী…” এই লাইনটা গায়ে কাঁটা দিয়ে যায়। এক অদ্ভুত ভালো লাগা আর ভয় মিশে যায় একসাথে। লাবণ্য ইয়াসমিনের লেখার স্টাইল এতটা জীবন্ত যে, আপনি মনে করবেন আপনো নিজেই চরিত্রগুলোর সাথে রয়েছেন—মাঝরাতে, ঝড়ের শব্দে, জাদুর আবেশে ঘেরা সেই অদ্ভুত জগতে। শুধু একটি গল্প নয়, যেন এক অনুভূতির ঝড়। যারা রহস্য, প্রেম, আর অতিপ্রাকৃত উপাদান মিশ্রিত উপন্যাস পড়তে ভালোবাসে, তাদের জন্য কোহিনূর ২ অবশ্যই একবার না পড়লেই নয়।